লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা এসব অস্ত্র উদ্ধারে সহায়তা করবে তাদের তথ্য গোপন রাখা হবে।
আজ সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিস্তল এবং শটগান উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা মিলবে। চাইনিজ রাইফেল ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ। প্রতি রাউন্ড গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারের আওতায় যে কেউ পড়বে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি বলেন, আপনারা এই তথ্যগুলো জানালে এগুলো গোপন রাখা হবে, যাতে কেউ না জানতে পারে।