• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দেশে এখনো ফেসিস্টদের গোপন সম্রাজ্য চলছে, ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আব্দাহিয়ুর রহমান আপেল, নিজস্ব প্রতিবেদক / / ১৮৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর কতিপয় সেনা সদস্য, পুলিশ, ফ্যাসিস্টের দোসর ও স্বৈরাচার জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদ।

শনিবার ৩০ আগস্ট বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় সর্ব দলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন গন অধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. এড. সাজ্জাদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম আকাশ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. শিমুল মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়াসহ অনান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের মধ্যে এখনো ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরি করছে। এই ফ্যাসিস্টদের এখনই প্রতিহত করতে হবে। অবিলম্বে সাবেক ভিপি নুরুল ইসলাম নুরের উপর হামলাকারীদের দ্রূত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category