• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগ্রহ সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার কর্মসূচি

বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি / / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উদ্যোগে পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের কর্মসূচী আজ সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সত্য প্রসাদ ঘোষ নন্দন, ডাঃ শুভেন্দু কুমার রায়,আহমেদুর রহমান কাজল, ফারুক হোসেন জুলু, সহায়ের সভাপতি লিফাত ইসলাম ও সাধারণ সম্পাদক আরাফাত হোসি সাগর প্রমুখ ।

সভার প্রধান অতিথি সহায়ের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সহায়ের পথ ধরে তরুনদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তবানদের এধরণের সৃজনশীল কার্যক্রমে সাহায্য করার আহবান জানান।

উল্লেখ্য করোনা মহামারীর সময় কোন বৈদেশিক অনুদান ছাড়াই ঠাকুরগাঁও শহরের কয়েকজন উদ্যোগী তরুণ মানুষকে মানবিক সহায়তা দিতে এগিয়ে আসে। সে সময়ে তাদের কার্যক্রম দেশব্যাপী প্রশংসিত হয়। প্রতিবছর ঈদে পাঁচ টাকায় হত দরিদ্র মানুষকে ঈদের বাজার প্রদানের কর্মসূচি ইতিমধ্যেই দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছে। আজকের কর্মসূচীতে সহস্রাধিক মানুষকে মাত্র পাঁচ টাকায় পুজার বাজার প্রদানের এই উদ্যোগের জন্য হত দরিদ্র সনাতনী সম্প্রদায়ের মানুষজন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category