• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

ড. ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের

অনলাইন ডেস্ক / / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category