• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

“মিশন অস্ট্রেলিয়া” চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে নারী‌ ফুটবল দলের ক্যাম্প পরিদর্শনে বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল

ক্রিড়া প্রতিবেদক / / ৯৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আগামী বছরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতেই এখন থেকে বেশ জোরেশোরে মাঠে নেমেছে গোলাম রব্বানী ছোটনের শির্ষ্যরা! প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ঐতিহাসিক অভিযানের নাম দিয়েছে—‘মিশন অস্ট্রেলিয়া’।

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে অনুশীলন করছে নারী দল।গত বৃহস্পতিবার (২রা অক্টোবর) ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বর্তমানে সেই ক্যাম্পে ২৯ জন ফুটবলার অনুশীলন করছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। অনুশীলন, খাবারসহ সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা দেশের মুখ উজ্জ্বল করার মিশনে নেমেছ। কঠোর পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে।’ এছাড়া আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের কথা উল্লেখ করে দলকে আরও অনুপ্রাণিত করেন তিনি।
চট্টগ্রাম সফরে বাফুফে সভাপতি ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই পক্ষ যৌথ উদ্যোগে কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করে।

এ সময় জাতীয় দলের হোম কিট জার্সি কিহাক সাং-এর হাতে তুলে দেন বাফুফে সভাপতি। নারী ফুটবলে প্রতিষ্ঠানের অব্যাহত সহায়তার স্বীকৃতিস্বরূপ সহ-সভাপতি ফাহাদ করিম প্রতিষ্ঠানটিকে একটি ক্রেস্ট প্রদান করেন।

এ সফরে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, মার্কেটিং কমিটির সদস্য নাফিদ নবি, ইয়ংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়ালস ডিভিশনের প্রেসিডেন্ট জে ইয়ং পার্ক, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস আল কাউসার। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই সফরে উপস্থিত ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category