• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

যারা পূজা ও রোজাকে এক বলেন তারা ঈমানহারা হয়ে গেছেন: হেফাজত আমির

অনলাইন ডেস্ক / / ৮৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সম্প্রতি দেশের একজন এমপি পদপ্রার্থী, একটি দলের ছাত্র সংগঠনের সাবেক সেক্রেটারি ও আইনজীবী পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে হেফাজতে আমির বলেন, ইসলামের পর্দা প্রথাকে যারা অস্বীকার করে, পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে বক্তব্য দেয়, তারা ঈমানহারা হয়ে গেছেন।

তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কী ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস, মুবাল্লিগে ইসলাম মুফতি জসিম উদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি নূরুল হক (সাবেক এমপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category