• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

নির্বাচনের দিনেই গণভোট করতে ইসিকে সরকারের চিঠি

অনলাইন ডেস্ক / / ৬৫ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গণভোট পরিচালনা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এক্ষেত্রে, চিঠিতে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন যে, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের এই নতুন নির্দেশনা সেই সময়সূচির মধ্যেই সমন্বয় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category