হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানানো হয়৷ বঞ্চিত করা হয় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে৷
এসময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নতুন এই কর্মসূচি নিয়ে রিজভী বলেন, ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ছয়দিন এই কর্মসূচি অব্যাহতভাবে চলবে। এখানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, যুবদল, কৃষকদল, বিএনপি অংশ নেবে।