• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

বৃহত্তর লাকসাম এসএসসি ’৮৬ ও এইচএসসি ’৮৮ ব্যাচের ফ্যামিলি মিলন মেলা যেন আনন্দের ঢেউ

লাকসাম উপজেলা প্রতিনিধি / / ১২৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বৃহত্তর লাকসাম এসএসসি ’৮৬ ও এইচএসসি ’৮৮ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ফ্যামিলি মিলন মেলা–২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) লাকসামের ‘গ্রিনভিউ’ দক্ষিণ বাইপাস এলাকায় আয়োজিত এ মিলন মেলায় ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাঁদের পরিবারবর্গ অংশগ্রহণ করছেন। আয়োজক সূত্র জানায়, সকাল ৯টায় প্রবেশ মুখে অতিথি ও অংশগ্রহণকারীদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সকালের নাশতা পরিবেশন এবং রেজিস্ট্রেশন ও কুপন সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মূল আনুষ্ঠানিক পর্ব। এ পর্বে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, স্বাগত বক্তব্য, বন্ধু পরিচিতি ও বক্তব্য প্রদান। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সময় নির্ধারিত রয়েছে খেলাধুলা, হাসি-আনন্দ ও বিনোদনমূলক কার্যক্রমের জন্য। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পবিত্র জুমার নামাজের বিরতি রাখা হয়।

দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২টা থেকে। এ পর্বে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন ব্যাচের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, স্মৃতিচারণমূলক আয়োজন। শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। আয়োজকরা জানান, চার দশকের বন্ধুত্ব, স্মৃতি ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতেই এই মিলন মেলার আয়োজন। দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category