• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুরনরহিম বাবলু৷ কুমিল্লা-নাঙ্গলকোট প্রতিনিধি / ২৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) অভিষেক, সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ও বেলুন ফাটিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষিত ও উচ্চশিক্ষিত ব্যক্তিদের অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. শাহজাহান, যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহ আলম চৌধুরী, অধ্যাপক হাসনাত আনোয়ার আহমেদ, অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েল, অধ্যাপক ড. তোজাম্মল হক, ড. শাহাদাত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং বিশিষ্ট সমাজসেবক বশিরুজ্জামান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জহির রায়হান আহমেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকরাম আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ, কুমিল্লা পলিটেকনিক্যালের শিক্ষক মেরহাজুল ইসলাম, সাংবাদিক শহীদুল্লাহ মজুমদার, সাংবাদিক তাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম লিটন, গ্লোবাল ব্যাংকের কর্মকর্তা মোসলে উদ্দিন, অ্যাডভোকেট এয়াছিন, ছালেহ আহমেদ মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে নানা পেশায় নিয়োজিত নাঙ্গলকোটের শিক্ষিত ও মেধাবী জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছে।

অরাজনৈতিক এ সংগঠনের মাধ্যমে নাঙ্গলকোটের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক কল্যাণ, মানবসম্পদ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু তালেবকে আহ্বায়ক এবং শোয়াইব খন্দকারকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, নাঙ্গলকোটের শিক্ষিত জনগোষ্ঠীকে একটি প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা গেলে এলাকার শিক্ষা, সামাজিক কল্যাণ ও মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনটি ভবিষ্যতে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিনব্যাপী এ আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নাঙ্গলকোটের শিক্ষিত জনগোষ্ঠীর মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category