• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ফ্ল্যাট কেনা ও জীবিকা নির্বাহের জন্য শহীদ হাদির পরিবারকে টাকা দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ৬১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

শহীদ ওসমান হাদির পরিবারকে মোট দুই কোটি টাকা দিচ্ছে সরকার। এরমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা দেয়া হয়েছে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য। সেই ফ্ল্যাট কেনার পর যে টাকা বাঁচবে তা অর্থ মন্ত্রণালয়কে ফেরত দেওয়া হবে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, ওসমান হাদির পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। সেটা তার পরিবারের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার জন্য।

এদিকে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সয়াবিন তেল এবং সার কেনার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতায় পাঁচটি সড়ক নির্মাণের কাজের অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে স্কেলের সুপারিশের প্রতিবেদন জমা দেবে পে কমিশন। ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সেই বৈঠকে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category