• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

মাকে গলাকেটে হত্যায় আটক মেয়ে, যা জানা গেল

অনলাইন ডেস্ক / / ৩৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় রাহিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত রাহিমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন স্থানীয় সিডস্টোর বাজারে লেপ-তোষক ব্যবসা করেন। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যার ঘটনার পর নিহতের মেয়ে সোমাইয়া আক্তারকে (১৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, মেয়ের প্রেমের সম্পর্ককে স্বীকৃতি না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান, রাতে রাহিমা খাতুন ও তার মেয়ে সোমাইয়া খাওয়া শেষ করে আলাদা দুই রুমে ঘুমাতে যান। রাতের একপর্যায়ে সোমাইয়া ঘরের ভেতর শব্দ শুনে পাশের রুমে গিয়ে দেখেন, তার মায়ের গলা কাটা অবস্থায় বিছানা রক্তে ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, গলা কাটা অবস্থায় বাইরে বের হওয়ার চেষ্টা করার সময় বারান্দায় পড়ে রাহিমা খাতুনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত, ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছে।

স্থানীয় লোকজন জানায়, সোমাইয়ার সঙ্গে এক ছেলের প্রেম ছিল, সেই প্রেম তার পরিবার মেনে নেয়নি। এ নিয়ে তার মায়ের সঙ্গে সোমাইয়ার বিবাদ চলছিল। কয়েক দিন পূর্বে সোমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়। এ সব কারণেই রাহিমা খুন হতে পারেন। সোমাইয়ার ডান হাতে রক্তাক্ত জখম রয়েছে।

তারা আরও জানায়, সোমাইয়ার হাতে কাটার আঘাত, অসংলগ্ন কথা-বার্তার কারণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, খুন হওয়ার সময় নিহতের মেয়ে পাশের রুমেই ছিল। তারপারও সে তেমন কিছুই জানে না বলে আমাদেরকে জানালে তার কথাবার্তায় সন্দেহ হয়। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। সিআইডি পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত শেষে খুনের কারণ বলা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

ভালুকা থানার পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category