• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ভারত

অনলাইন ডেস্ক / / ৪৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামী প্রজাতন্ত্র ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরব সাগর থেকে তিনটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ভারত। ভারতীয় কোস্ট গার্ড জানায়, আন্তর্জাতিক তেল পাচারচক্রের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানের অংশ হিসেবে মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে এসব জাহাজ জব্দ করা হয়।

ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওই তিনটি জাহাজ শনাক্ত করা হয়। সংস্থাটির দাবি, সংঘাতপীড়িত অঞ্চল থেকে কম দামে তেল সংগ্রহ করে আন্তর্জাতিক জলসীমায় মাঝসমুদ্রে স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন মোটর ট্যাংকারে সরবরাহ করছিল এই চক্র। এতে উপকূলবর্তী দেশগুলোর প্রাপ্য শুল্ক এড়িয়ে যাওয়া হচ্ছিল।

কোস্ট গার্ড আরও জানায়, দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান, ইলেকট্রনিক তথ্য যাচাই এবং নাবিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই নেটওয়ার্কের কার্যপ্রণালী এবং একটি বৈশ্বিক পরিচালনাকারী চক্রের সঙ্গে তাদের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলোকে মুম্বাই বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জাহাজ ট্র্যাকিং সংস্থা ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, আটক হওয়া তিনটি ট্যাংকার হলো— ইরানের পতাকাবাহী ‘স্টেলার রুবি’, ‘চিলটার্ন’ ও ‘অ্যাসফল্ট স্টার’। ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও একই তথ্য নিশ্চিত করেছে।

জ্বালানি বাণিজ্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম কেপলারের তথ্যমতে, এই তিনটি ট্যাংকারই ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)-এর নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নথিতে বলা হয়েছে, ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ এড়াতে ব্যবহৃত একটি ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে এসব ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের চাপে ‘সম্পর্কের বদল’

এ দিকে ওমানে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই শনিবার ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ওয়াশিংটন। এতে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী অন্তত ১৪টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিও আলোচনায় এসেছে। গত শনিবার দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ওয়াশিংটন ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেয়। নয়াদিল্লি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে, ভারতে মার্কিন পণ্য রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বাড়াবে—এমন আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জানুয়ারিতে ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

অন্য দিকে চলতি মাসের শুরুতে ঘোষিত ভারতের ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে কোনো বরাদ্দ রাখা হয়নি। গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বছরে ১০০ কোটি রুপি করে বরাদ্দ দিয়ে আসছিল ভারত। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের চাপেই চাবাহার প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছে নয়াদিল্লি।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category