• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক / / ৪৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণায় পৃথক মিছিলে গিয়ে আব্দুস সহিদ (৬০) ও ওবায়দুল হক (৪৫) মারা গেছেন। এর মধ্যে সহিদ জামায়াত কর্মী ও ওবায়দুল বিএনপি কর্মী বলে জানা গেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়াত সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর প্রয়াত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের মিছিল ছিল। মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, সহিদ মিছিলে আসার পরে অসুস্থ মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ্য হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category