• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

বাগেরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৯

অনলাইন ডেস্ক / / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৯ জন আহত হওয়া খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১ নম্বর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন। অপরদিকে বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন।

এদিকে বেলা ১১টায় বাগেরহাটের কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে রামদাসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে সকালে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় দোকান থেকে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি এবং ৭টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর এবং মেজর আশরাদ, ২৩ আরই ব্যাটালিয়ন। তাদের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন) বলেন, নাশকতার উদ্দেশে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। কেউ কোনো ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাটের শরণখোলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category