• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ম্যাচ চলাকালে মৌমাছির হামলা, প্রাণ গেল আম্পায়ারের

অনলাইন ডেস্ক / / ৬৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের উত্তর প্রদেশে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের হামলায় প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের উন্নাও জেলার সাপ্রো স্টেডিয়ামে ম্যাচ চলার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে আক্রমণ চালায়। এতে খেলোয়াড় ও আম্পায়ারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় গুরুতর আহত হন মানিক গুপ্ত, যিনি কানপুর ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ এবং কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার পর তাকে উন্নাওয়ের শুক্লগঞ্জ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে (এলএলআর) স্থানান্তর করেন। সেখান থেকে তাকে লক্ষ্মীপত সিংহানিয়া কার্ডিওলজি ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মানিক গুপ্তর ভাই অমিত কুমার গুপ্ত এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) জানান, ম্যাচের পানি পানের বিরতির সময় মানিক অন্য এক আম্পায়ারের সঙ্গে দেখা করতে গেলে মৌমাছির ঝাঁক আক্রমণ করে। মৌমাছির হাত থেকে বাঁচতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং এরপর ঝাঁক তাকে ঘিরে ধরে মারাত্মকভাবে দংশন করে।

প্রায় তিন দশক ধরে আম্পায়ারিং করা মানিক গুপ্ত ছিলেন রাজ্য প্যানেলভুক্ত আম্পায়ার। একই ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়ার জগদীশ শর্মা বলেন, বিরতির সময় উপস্থিত সবাই মৌমাছির হামলার শিকার হন। অন্যরা দ্রুত সরে যেতে পারলেও বয়সজনিত কারণে মানিক গুপ্ত দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category