• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / / ৭২ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে। তিনি জানান, সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী চলবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টিসিবির সেবা শুধু পণ্য বিতরণ নয়, এটি একটি জরুরি জনসেবা। সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই পণ্য পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করা হবে, যারা কার্যক্রম তদারকি করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতারাও।

দেশব্যাপী বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। সরকার রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category