• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত

অনলাইন ডেস্ক / / ৬০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সরকারি কাজে গতিশীলতা আনতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন আগেই। সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করলেন তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

banglanews24

এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কোনো জাঁকজমকপূর্ণ প্রটোকল ছাড়াই তিনি কার্যালয় চত্বরে প্রবেশ করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হৃদ্যতা
নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন। দেশের প্রধানমন্ত্রীকে এতটা কাছে পেয়ে ও নাম ধরে ডাকতে দেখে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

banglanews24

বৃক্ষরোপণ ও মোনাজাত
অফিসে প্রবেশের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি’সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

banglanews24

ডাকটিকিট অবমুক্ত
এদিন দাপ্তরিক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

banglanews24

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানানো হয়েছিল, সরকারি কার্যক্রমের গতি বাড়াতে প্রধানমন্ত্রী এখন থেকে শনিবারেও অফিস করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category