• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

রুগ্ন-বন্ধ শিল্প প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ: তারেক রহমান

অনলাইন ডেস্ক / / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম ছিল এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রাখতে হবে এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যানুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি।

এর মধ্যে ছিল:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নিয়ন্ত্রণাধীন ৩৮২টি রুগ্ন/বন্ধ শিল্প,

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর পাঁচটি,

বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিএসএফআইসি)-এর অধীন ছয়টি চিনিকল,

বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি)-এর চারটি কারখানা।

পরবর্তী দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেলেও হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দিয়েছেন এবং বন্ধ ও রুগ্ন শিল্প কারখানা চালুর বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category