• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সাতক্ষীরার স্মরণকালের শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক / / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সতক্ষীরায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে আকস্মিক এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় জুমার নামাজের পরপরই। তীব্র কম্পন অনুভূত হতেই মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মসজিদ ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। শহরের বহুতল ভবনগুলো থেকে বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। আশাশুনি, তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে মাটির ঘরবাড়ি ও খোলার ছাউনি ধসে পড়ে ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন জানান, ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৪ রেক্টরের স্কেলে। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে সাতক্ষীরায় এত শক্তিশালী ঝাঁকুনি তারা কখনো অনুভব করেননি। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি ছিল। বিকট শব্দের সাথে তীব্র ঝাঁকুনি দেখা দেয়। যেটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিসেজ আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ভূমিকম্পে হতাহতের কোনো খবর নেই। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category