• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক / / ৪০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ তারেক (৪৮)।

সোমবার (২ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, সোমবার সকালে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এই হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।নিহত মোহাম্মদ তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত দুই বাংলাদেশির নাম জানা যায়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন।

তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)। সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category