• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

অনলাইন ডেস্ক / / ৫৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সিলেটে হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গত নয় দিনে দুই স্থানে নারীদের ওপর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে নগরের সাগরদিঘিরপার এলাকায় হাঁটতে বের হয়ে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নির্জন স্থানে তার পথরোধ করে মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নারীটি ব্যাগ ছাড়তে অস্বীকৃতি জানালে একজন ছিনতাইকারী হাতে থাকা লম্বা অস্ত্র দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে মোবাইল ও ব্যাগ না নিয়েই তারা পালিয়ে যায়।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে এবং জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনার পর সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করা হলেও এখনো ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবী রনেন সরকার রণি বলেন, দিনদুপুরে এমন ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার না হওয়া দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category