• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

ইকবাল হোসেন, কুমিল্লা, বুড়িচং প্রতিনিধি / / ৪২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের কন্ঠনগর গ্রামের কন্ঠনগর প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রোজার ইফতার  ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৬ই মার্চ শুক্রবার বিকাল ৪ টার সময় সংগঠনের নিজস্ব অফিসে এলাকার দুস্থ নারী ও পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় এই সামগ্রী বিতরন করা হয়ে থাকে।

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী কন্ঠনগর গ্রামের কৃতি সন্তান কণ্ঠনগর প্রবাসী ও যুব সমাজ সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রনির পক্ষ থেকে উক্ত সামগ্রী বিতরন করা হয়। উক্ত সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান সাংবাদিকের মাধ্যমে জানান, তিনি প্রবাসে থেকেও যাতে নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের  উন্নয়নে সহযোগীতা করতে পারেন তার এই সংগঠনের প্রধান লক্ষ্য। রোজার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঈদ সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আলফু মিয়া, কণ্ঠনগর কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাজী ময়নাল হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান রনি, জাহাঙ্গীর হোসেন, মুনাফ মিয়া, উজ্জ্বল হোসেন প্রমূখ।

উক্ত কাজে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের পরিচালক মোঃ খোরশেদ আলম সহ সংগঠনের  প্রবাসী সদস্যগন উল্লেখ্য এই সংগঠনটির মূল লক্ষ্য হলো, “মানুষকে সহায়তা করা সমাজে ঐক্য, মানবিকতা ও উন্নয়ন সৃষ্ট কাজ গুলো বাস্তবায়ন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category