• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

অনলাইন ডেস্ক / / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুরে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার অঙ্গীকার করেছে, তাই সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের গুরুত্ব আরোপ করে বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা এবং মশক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে।

প্রশাসক কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে আমরা শপথ নেব—যার যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করবো। যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে, আর যারা গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category