• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

তারাবির খতমের পর আবার শুরু থেকে পড়া?

অনলাইন ডেস্ক / / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রমজান মাসে তারাবির নামাজে কোরআন খতম করা একটি সুন্নত আমল। খতম শেষ হওয়ার পর আবার সূরা বাকারা থেকে কিছু আয়াত তিলাওয়াত করা মুস্তাহাব বলে ফুকাহায়ে কেরাম উলে্লখ করেছেন। কোরআন খতমের পর আবার শুরু করার দলিল হলো, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো হাল্লুল মুরতাহিল’।

সাহাবারা জিজ্ঞাসা করলেন এর অর্থ কী? তখন নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন খতম করে আবার শুরু থেকে তিলাওয়াত শুরু করে।’ (তিরমিজি, হাদিস : ২৯৪৮)

এই হাদিস থেকে আলেমরা বলেছেন, কোরআন খতমের পর আবার শুরু করা উত্তম।

এ বিষয়ে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো, আল-ইতকান ফি উলুমিল কোরআন-এ উল্লেখ আছে :

কোরআন খতম করলে আবার প্রথম থেকে শুরু করা মুস্তাহাব। খুলাসাতুল ফাতাওয়াতে বলা হয়েছে, খতমের পরে আবার শুরু করা ভালো।

তারাবির ক্ষেত্রে সঠিক পদ্ধতি

আলেমরা বলেন, যদি ২০ রাকাতে খতম হয়, তাহলে ১৯তম রাকাতে খতম করা ভালো এবং শেষ ১-২ রাকাতে সুরা বাকারা থেকে কয়েক আয়াত পড়া ভালো। এর কারণ হলো, কোরআনের তিলাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা। তাই খতমের পরে আবার শুরু করার সুন্নত আমল করা উচিত।

তবে এটি অবশ্যই করতেই হবে∏এমন নয়। মূল কথা হলো, তারাবিতে কোরআন খতম করা সুন্নত। এ খতমের পর আবার সুরা বাকারা থেকে কয়েক আয়াত পড়া মুস্তাহাব। এটি না পড়লেও তারাবি বা খতমে কোনো সমস্যা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category