• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি রোববার শুরু

অনলাইন ডেস্ক / / ৫৪ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রোজার ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ভারতীয় কাস্টমসের এক কর্মকর্তার (সুপারিনটেনডেন্ট) মৃত্যুর কারণে স্থলবন্দরটি দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। তবে রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

শনিবার (২৮ মার্চ) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ মার্চ থেকে শুরু করে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

তিনি সাংবাদিকদের জানান, শনিবার থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মৃত্যুবরণ করেছেন। এর কারণে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রেখেছেন। তবে রোববার সকাল থেকে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের দাফতরিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ঈদুল ফিতরের টানা ১০ দিন ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। শনিবার ছুটি শেষ হওয়ায় সকাল থেকে স্থলবন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category