নিহতরা হলেন- উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু সাইদ (৪৭), করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের আকরাম (৪৪) এবং ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের আব্দুল কুদ্দুস।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ তুলতে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হলে বজ্রপাত তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। একই সময়ে বারয়ানী গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে ফেরার পথে বজ্রপাতে মারা যান।







