• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক / / ৩৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের এপ্রিল মাসের বৈশাখী ভাতার চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা পাবেন।

অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে এই ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১৪ এপ্রিলের পর থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন। বর্তমানে দেশের ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী এই ভাতার সুবিধা পাচ্ছেন, যার মধ্যে দাখিল থেকে কামিল পর্যন্ত সকল স্তরের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category