রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালন-সংক্রান্ত নীতিমালা- ২০২৬ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নীতিমালায় বলা হয়, যদি রোল, রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে একটানে কেটে সঠিকটি লিখতে হবে। বৃত্ত ভরাটে ভুল হলে তা ইরেজার দ্বারা ঘষামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে বা সাদা ফ্লুইড না লাগিয়ে সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। এ ক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে।
এতে বলা হয়, কোনো পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক উত্তরপত্রে সেট কোডের বৃত্ত ভরাটে ভুল করলে ভরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী সেট কোডের কোনো বৃত্ত ভরাট না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।







