নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ ‘বিএইচ নলেজ ফেয়ার স্কুল এন্ড কলেজ” এর
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বাংলা নববর্ষ উদযাপন এবং আলোচনা সভা ১৪ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপী টিজিএস টার্ফ মাঠে সম্পন্ন হয়েছে।
পহেলা বৈশাখ (১৪৩৩)বাংলা নববর্ষ উদযাপনে সকালে জাতীয় পতাকা, স্কুল ও ক্রীড়া ইভেন্টের পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
এসময় মনোঞ্জ ডিসপ্লে প্রদর্শনী, ফুটবল ও ক্রিকেট ম্যাচ সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় কবিতা ছড়া পাঠের আসর,গজল,হাম ও নাতে রাসুল (সা), কোরআন পাঠ প্রতিযোগিতা এবং ক্লাস ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।১৪ এপ্রিল বিকেলে সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও শিক্ষিকা সানজিদা আক্তার রাখি’র যৌথ উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইকবাল বাহার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন – কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের চট্টগ্রাম সভাপতি মোঃ হাবিব রহমত উল্লাহ, সহকারী পুলিশ সুপার ( র্যাব -১৫) এম এ ফারুখ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সামসুদ্দোহা, শিক্ষা সংগঠক এ এস এম রফিক উদ্দিন, শিক্ষক মোঃ আব্দুর রহিম, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থাকে গন্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ছড়িয়ে দিতে এবং কর্মমূখী – নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে অনুরোধ জানান।
তিনি আরো বলেন, আনন্দ বিনোদনের শিক্ষা প্রদ্ধতি শিশুর বিকাশ ও বাহ্যিক কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমাতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।