• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

অনলাইন ডেস্ক / / ২৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বিশেষ অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত নীতিমালা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ থাকছে।

আবেদনের ক্ষেত্র ও যোগ্যতা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিও ও নন-এমপিও) মেরামত, সংস্কার, আসবাবপত্র কেনা, পাঠাগার স্থাপন এবং খেলাধুলার সরঞ্জাম সংগ্রহের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে অনগ্রসর এলাকার ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।

ব্যক্তিগত পর্যায়ে যারা আবেদন করতে পারবেন:

শিক্ষক-কর্মচারী: বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার শিকার হলে চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষার্থী: সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি, দুর্ঘটনা অথবা শিক্ষা ব্যয় মেটানোর জন্য আবেদন করতে পারবে। বিশেষ করে দুস্থ, মেধাবী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা এই অনুদান প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহীদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে ‘মাইগভ’ (MyGov) প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই শেষে আগামী ৬ মে’র মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের আবেদনের জন্য প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়ন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য বিভাগীয় প্রধান বা রেজিস্ট্রারের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবং ব্যক্তিপর্যায়ে (শিক্ষক ও শিক্ষার্থী) বরাদ্দকৃত টাকা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে পাঠানো হবে।

বিশেষ শর্তাবলি

আবৃত্তিকাল: কোনো শিক্ষক-কর্মচারী বা শিক্ষাপ্রতিষ্ঠান একবার এই সুবিধা পেলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাবেন না। তবে শিক্ষার্থীরা প্রতি তিন বছর অন্তর পুনরায় আবেদন করতে পারবেন।

কাগজপত্র: আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, চিকিৎসা সংক্রান্ত সনদ এবং বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

ব্যাংক হিসাব: শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই অনলাইন ব্যাংক হিসাব এবং MICR চেকে পাতার পিডিএফ কপি আপলোড করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন বা সরাসরি হার্ড কপি জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.shed.gov.bd) দেখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category