• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সোনারগায়ে জমি সংক্রান্তের জের ধরে প্রবাসী সহ দুইজনকে কুপিয়ে জখম ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি নেতা বশির আহমেদ সরকার দেবিদ্বারে অভিযোগের পাহাড়, সমাধানে নেই প্রশাসনের তৎপরতা ইপিজেডের ব্যারিস্টার কলেজ রোড এলাকায় তরুণীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার  আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরীফ বলি নেই কোনো পানি নেই ফ্যান, তবুও ফুরায় না আরবান ইস্কুলের শিশুদের স্বপ্ন বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন: তারেক রহমান  ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর ‘মা ক্যাডেট কোচিং’ যেন এক নরককুণ্ড! “রংপুরে শিক্ষকের লালসার শিকার ৯ বছরের শিশু”

আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরীফ বলি

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি | / ৩২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। আজ শনিবার ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪৫মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

আজ বিকেল সাড়ে তিনটায় থেকে রিংয়ে বলীখেলা শুরু হয়। ১০৮ জন বিভিন্ন বয়সী বলী এতে অংশ নেন।

বিকেলে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী।ঢোলের তালে তালে, হাজারো দর্শকের উচ্ছ্বাসে আর বৈশাখী মেলার প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই উৎসবমুখর আবহেই অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। আর সেই আসরে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কুমিল্লার বাঘা শরীফ।

ফাইনালে রাশেদ বলীকে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category