• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সোনারগায়ে জমি সংক্রান্তের জের ধরে প্রবাসী সহ দুইজনকে কুপিয়ে জখম ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি নেতা বশির আহমেদ সরকার দেবিদ্বারে অভিযোগের পাহাড়, সমাধানে নেই প্রশাসনের তৎপরতা ইপিজেডের ব্যারিস্টার কলেজ রোড এলাকায় তরুণীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার  আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরীফ বলি নেই কোনো পানি নেই ফ্যান, তবুও ফুরায় না আরবান ইস্কুলের শিশুদের স্বপ্ন বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন: তারেক রহমান  ঠাকুরগাঁওয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দেওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর ‘মা ক্যাডেট কোচিং’ যেন এক নরককুণ্ড! “রংপুরে শিক্ষকের লালসার শিকার ৯ বছরের শিশু”

ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ২২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উপজেলা পরিষদ খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০,পাবনা-০৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আছগার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভাঙ্গুড়া, পাবনার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্ম কে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category