• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | / ৪৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

চাঁদপুর জেলার কচুয়া থানায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ০১ মে ২০২৬ ইং তারিখে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোস্তাক আহম্মেদসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ (২২)-কে আটক করা হয়। তিনি মোঃ মনির হোসেন ও মাহমুদা বেগমের সন্তান এবং চাঁদপুর জেলার কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের করইশ (ফজর আলী ডাক্তার বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং- ০৩, তারিখ- ০১/০৫/২০২৬) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে ০২ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category