• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান করতে কাজ শুরু করেছে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক/ / ৪৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান করতে নীতিমালা প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার। রোববার (০৩ মে) জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে ব্রিফিংয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ কথা  বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে, কোন স্তরকে এসএসসি, কোন স্তরকে এইচএসসি, কোন স্তরকে ডিগ্রি এবং কোন স্তরকে দাওরা এই বিষয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, লেভেলগুলো ঠিক করতে হবে। তাদের মধ্যে আমাদের কিছু টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। এবং তারা যা চায়, আমরা তা দিতে প্রস্তুত। আমরা চাই না তারা আলাদা থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category