• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক উপস্থিত হওয়াতে কুমিল্লা সালদা নদীর ক্যাম্প ৬০-বিজিবির চোরাই গরু ওপেন নিলাম স্থগিত চেয়ার থেকে ব্রিটিশ আমলের সাদা তোয়ালে সরিয়ে দিলেন থালাপতি বিজয় রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড় নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: জামায়াত আমির আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি: পানিসম্পদ মন্ত্রী আইফেল টাওয়ারে উড়ল ফিলিস্তিনি পতাকা সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম ইরানে যৌথভাবে হামলা চালাতে সৌদি আরব ও কাতারকে রাজি করাতে পারেনি আমিরাত হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি ইরানের

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন লেভানডফস্কি

অনলাইন ডেস্ক/ / ২৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। চলতি ২০২৫–২৬ মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাবটি ছাড়বেন বলে আজ ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে বার্সেলোনায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্তই চূড়ান্ত হলো। ক্লাবের সঙ্গে চার মৌসুম কাটানোর পর বিদায় নিচ্ছেন লেভানডফস্কি।

বার্সেলোনায় সময়কালে তিনি তিনটি লা লিগা শিরোপা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জয়ের স্বাদ পান।

ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় তিনি লেখেন, চার বছরের কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জের পর এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘৪ মৌসুমে ৩টি লিগ জিতেছি, লক্ষ্যপূরণের অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি।’

তিনি আরও বার্সেলোনা সমর্থক ও ক্লাব সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘বার্সা যেখানে থাকার যোগ্য, সেখানে ফিরে এসেছে। ভিসকা এল বার্সা, ভিসকা কাতালুনিয়া।’

আগামীকাল লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি হতে পারে ন্যু ক্যাম্পে তার শেষ হোম ম্যাচ। আর ২৩ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে বার্সা জার্সিতে তার শেষ উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

লেভানডফস্কির পরবর্তী গন্তব্য নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category