• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক উপস্থিত হওয়াতে কুমিল্লা সালদা নদীর ক্যাম্প ৬০-বিজিবির চোরাই গরু ওপেন নিলাম স্থগিত চেয়ার থেকে ব্রিটিশ আমলের সাদা তোয়ালে সরিয়ে দিলেন থালাপতি বিজয় রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড় নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: জামায়াত আমির আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি: পানিসম্পদ মন্ত্রী আইফেল টাওয়ারে উড়ল ফিলিস্তিনি পতাকা সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম ইরানে যৌথভাবে হামলা চালাতে সৌদি আরব ও কাতারকে রাজি করাতে পারেনি আমিরাত হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি ইরানের

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

অনলাইন ডেস্ক/ / ৩১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। আজ (১৬ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে সেই আপত্তির শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ২১ ও ২২ মে প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে বাছাইকৃত মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিনই পোস্টাল বা ই-ব্যালটের আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৭ জুন বোর্ড রুমে বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল একই দিনে প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category