• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

‘বনলতা সেন’র ক্যারেক্টার পোস্টার প্রকাশ

অনলাইন ডেস্ক/ / ৪৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা সেন’র আনুষ্ঠানিক ঘোষণা আসার দুই দিন পরেই প্রকাশিত হলো এই চলচ্চিত্রের ক্যারেক্টার পোস্টার।

‘বনলতা সেন’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ সালের ডিসেম্বর মাসে, বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায়। সেই হিসাবে ২০২৬ সালে কবিতাটির বয়স প্রায় ৯১ বছর। আর ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯৪২ সালে। সেই হিসাবে বইটির বয়স এখন প্রায় ৮৪ বছর।

প্রায় শতবর্ষী একটি কবিতা এখনো কী দারুণভাবে প্রাসঙ্গিক এবং আধুনিক! গোটা কবিতাটিই রহস্য ও দর্শনাবৃত। কবিতাটি যেমন মানুষকে মোহাবিষ্ট করে রাখে, সিনেমাটিও যেন একইভাবে দর্শককে মোহাবিষ্ট করে রাখতে সক্ষম হয়-এটাই এই চলচ্চিত্র নির্মাণের  অন্যতম উদ্দেশ্য।

‘বনলতা সেন’ চলচ্চিত্রে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কিছু কাল্পনিক চরিত্রও রয়েছে। চরিত্রগুলোর বাস্তবসম্মত ও মেটাফোরিক -দুই ধরনের উপস্থাপনার সম্মিলন ঘটানো হয়েছে। সুতরাং এই চলচ্চিত্র যে মানুষকে একধরনের নতুন চলচ্চিত্র-অভিজ্ঞতা দেবে, সে কথা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়।

মঙ্গবার (১৯ মে) সন্ধ্যায় সিনেমাটির টিজার প্রকাশিত হবে এবং পর্যায়ক্রমে ট্রেলার, গান ও অন্যান্য কনটেন্ট প্রকাশিত হবে।

প্রসঙ্গত, সিনেমাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এবং রেড অক্টোবর প্রযোজিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category