• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

কান চলচ্চিত্র উৎসবে মৌনী রায়

অনলাইন ডেস্ক/ / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দীর্ঘ চার বছরের দাম্পত্য ভাঙনের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তিনি।

এর পর থেকেই শোবিজ অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। বিচ্ছেদ ঘিরে একসময় নানা গুঞ্জন ছড়ায়—কখনো পরকীয়া, কখনো আবার বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে নানা জল্পনা। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন সুরজ নাম্বিয়ার।

তিনি জানান, বিচ্ছেদের পেছনে কোনো বহিরাগত কারণ নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিচ্ছেদের খবরের পর প্রথমবার জনসমক্ষে দেখা যায় মৌনী রায়কে। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও তিনি কোনো মন্তব্য না করে দ্রুত ভেতরে চলে যান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা—তিনি কি দেশের বাইরে যাচ্ছেন, নাকি নতুন কোনো কাজের জন্য রওনা দিয়েছেন?

এর মধ্যেই তিনি পৌঁছে যান কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সের রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে দু ফিল্ম’ বিভাগে নিজের আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শন উপলক্ষে অংশ নেন তিনি। বিচ্ছেদের খবরের মধ্যেই তার এই উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

কানের লাল গালিচায় মনোক্রোম লুকে হাজির হন মৌনী। সাদা হল্টার-স্টাইল ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনে তাকে দেখা যায় গ্ল্যামারাস লুকে। নিজের কান লুকের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কান ও ক্যাওয়াস’।

তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। অভিনেত্রী মন্দিরা বেদিসহ অনেকে তাকে উৎসাহ দেন। ভক্তরাও মন্তব্যে তার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

কেউ লেখেন, ‘কী দারুণ!’ আবার কেউ বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে আপনাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category