• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধে কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক/ / ৪৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। গতকাল (শনিবার) স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে বা অতিরিক্ত দায়িত্বে একাধিক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত থাকলে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে দায়িত্ব দিতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদে নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কর্মকর্তাকেই দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সিস্টেমে প্রবেশের জন্য দেয়া User IDও Password কেবল অনুমোদিত ব্যক্তির কাছেই সীমাবদ্ধ রাখতে হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা কম্পিউটার ব্যবহারে দক্ষ না হওয়া কিংবা একাধিক ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে নিজেদের User ID ব্যবহার না করে অননুমোদিত ব্যক্তিদের হাতে দায়িত্ব হস্তান্তর করছেন। এতে করে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে এবং জনভোগান্তি তৈরি হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কোনো কারণে নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে অথবা অতিরিক্ত দায়িত্বে থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে অনুমোদিত ব্যবহারকারী হিসেবে দায়িত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নামে পৃথক User ID ও Password প্রদান করা হবে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অননুমোদিত ব্যক্তির কাছে User ID ও Password হস্তান্তর করা যাবে না। এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এই ধরনের অনিয়ম বন্ধ করা গেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও জনবান্ধব হবে।

সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নিবন্ধন কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় পরিচয়, নাগরিক সনদ এবং বিভিন্ন সরকারি সেবার সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সরাসরি সম্পর্কিত। ফলে অননুমোদিত কারও হাতে সিস্টেমের প্রবেশাধিকার গেলে তথ্য বিকৃতি, জালিয়াতি কিংবা নাগরিক হয়রানির ঝুঁকি তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category