• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

অনলাইন ডেস্ক | / ৫৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আবারও আলোচনায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এ তাকে দেখা গেছে। মিথিলার স্টাইলিশ ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

‘রকস্টার’-এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আর প্রথম সিনেমাতেই দর্শকদের উচ্ছ্বসিত সাড়া পেয়ে আবেগাপ্লুত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন মিথিলা।

তিনি লিখেছেন, এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।

প্রথম চলচ্চিত্রের প্রথম উপস্থিতিতেই দর্শকদের এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত মিথিলা। তিনি বলেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।

প্রেক্ষাগৃহে দর্শকদের ভালোবাসাকে নিজের অভিনয়জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।

বড় পর্দায় প্রথম উপস্থিতিতেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়া মিথিলার এই আবেগঘন প্রতিক্রিয়া ইতোমধ্যে ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category