• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দেবে ওয়ারফেজ

অনলাইন ডেস্ক | / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সংগীত দুনিয়ার পপ আইকন মাইকেল জ্যাকসন। প্রয়াত হয়েছেন ২০০৯ সালে। তবু এখনো প্রবলভাবে মিশে আছেন গানপ্রেমীদের মনে। আর সম্প্রতি বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর তো তাকে ঘিরে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। এই সুবর্ণ সময়েই মাইকেলকে ট্রিবিউট দেয়ার খবর জানাল বাংলাদেশের কালজয়ী ব্যান্ড ‘ওয়ারফেজ’।

২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে নিজেদের গানের পাশাপাশি মাইকেলের ডজন খানেক গান পরিবেশন করবে ‘ওয়ারফেজ’। খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ।

আয়োজকদের মতে, মাইকেল জ্যাকসনের গান এখনও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। অন্যদিকে সম্প্রতি একুশে পদকে সম্মানিত হওয়া ‘ওয়ারফেজ’ও সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড। দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই বিশেষ আয়োজন। শিগগিরই গেটসেট রক-এ শুরু হবে টিকিট বিক্রি।

এদিকে শনিবার (৬ জুন) পথচলার ৪২ বছরে পা রাখবে ‘ওয়ারফেজ’। এ উপলক্ষে একটি প্রাইভেট কনসার্ট করবে তারা। সদস্যরা এক হয়ে আড্ডা-আনন্দে মেতে উঠবেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, শিগগিরই ‘ওয়ারফেজ’-এর দুটি গান আসবে। এর মধ্যে একটি তাদের ‘জীবনধারা’ (১৯৯৬) অ্যালবামের ‘ক্রমশ’ গানের নতুন সংস্করণ। অন্যটি চলচ্চিত্রের গান, সেটার তথ্য আপাতত আড়াল রাখছেন।

বর্তমানে ‘ওয়ারফেজ’-এর লাইনআপে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কিবোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category