• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ, অপরাজিত থেকেই বিদায়

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক | / ৫৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মালদ্বীপে গোল্ডেন জুবিলী ফুটবলে লড়াই করেও ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।

মালের জাতীয় স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হতে পারতো মারুফুল হকের দলটির। অনেকটা পক্ষপাতপূর্ণ রেফারিং আর নিজেদের ভুলের কারণে হয়নি।

পক্ষপাতীত্বের কারণে রেফারির সিদ্ধান্তে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই অখুশি ছিল।

ম্যাচের ১৩ মিনিটে মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।২২ নম্বর জার্সি পরিহিত প্রণয়ের দৃষ্টিকটু ভুলের মাশুলে পেনাল্টি থেকে গোল খেলো বাংলাদেশ। প্রতিপক্ষের ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে মালদ্বীপের এগিয়ে যেতে গোলকিপার বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

২৫ মিনিটে বাংলাদেশের একজনকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। খেলোয়াড়েরা আপত্তি তুললেও কাজ হয়নি। এতে গ্যালারিতে থাকা বাংলাদেশীদর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

৫৩ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। পেনাল্টি থেকে মিরাজুল ইসলাম জোরালো শটে জাল কাঁপান।

শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। রেফারির সঙ্গে তর্কের কারণে আল আমিন দেখেন লাল কার্ড। এছাড়া শেষ মিনিটে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পরেন। ম্যাচ প্রায় ভণ্ডুল হওয়ার অবস্থায় বাংলাদেশের বক্সে মালদ্বীপের ফুটবলাররা অযথা শারীরিক আক্রমণ করেন। এতে দুই দলের ফুটবলাররা মারামারিতে লিপ্ত হয়। গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এতে উত্তেজিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজ দলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category