• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক | / ৫৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় পাচারের সময় ৫ বস্তা চাল ও ২ বস্তা আটা জব্দ করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সংশ্লিষ্ট ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বুধবার বিকাল ৪টার দিকে পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সাতগাড়ি এলাকায় গিয়ে অন্যত্র সরিয়ে নেয়ার সময় একটি ভ্যানগাড়ি থেকে ওএমএস’র ৫ বস্তা চাল ও ৩ বস্তা আটা জব্দ করা হয়।

এ ঘটনার পর সাতগাড়ি এলাকার ওএমএস ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজন দোষ স্বীকার করেন। এতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category