• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কোয়ার্টার ফাইনালে মরক্কো-ফ্রান্স, খেলা কবে-কখন

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের দল জয় পায় ১-০ গোলে।

এই জয়ে শেষ আটে মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পেল ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।

প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম কঠিন লড়াইগুলোর একটি। সংগঠিত রক্ষণ আর শারীরিক ফুটবলে দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে আটকে রাখে প্যারাগুয়ে। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ফরাসিরা।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের রক্ষণ তখনও ভাঙা কঠিন হয়ে ছিল। দক্ষিণ আমেরিকার দলটি নিজেদের আক্রমণের চেয়ে ফ্রান্সের খেলার ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগ দেয়। ফলে ম্যাচটি ফরাসিদের জন্য শারীরিকভাবেও কঠিন পরীক্ষায় পরিণত হয়।

শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতর দুর্দান্ত ড্রিবলিংয়ে ঢোকার সময় ফাউলের শিকার হন এই তরুণ ফুটবলার। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৭০তম মিনিটে স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে জালে বল জড়িয়ে দেন ফরাসি অধিনায়ক। সেই একমাত্র গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category