• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জিম্বাবুয়ে বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৪৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জিম্বাবুয়ে সফরের হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও শুরু হলো পরাজয় দিয়ে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করা জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করে জয়ের দারুণ সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের বোলাররা। তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

ইনিংসের শুরুতেই ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মধ্যক্রমের ব্যাটাররা। একসময় ৩ উইকেটে দলের সংগ্রহ ছিল ৬৬ রান। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য ধস নামে। মাত্র ৫০ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ফলে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক এই পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করল টাইগাররা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category