• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৩৯ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা ইস্যুতে রাজনৈতিক স্টান্টবাজির দিন শেষ হয়ে এসেছে।

শুক্রবার (১০ জুলাই) পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি অভিযোগ করেন, তিস্তা নিয়ে সরকার কাজ শুরু করার পর কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে। তাঁর দাবি, বিএনপি যখন তিস্তা নিয়ে পরিকল্পনা শুরু করেছে, তখন এসব দলের কোনো কার্যকর অবস্থান ছিল না।

ফরহাদ হোসেন আজাদ বলেন, “তিস্তা নিয়ে যারা এখন আন্দোলন করছে, তাদের আগে কোনো স্বপ্ন বা পরিকল্পনা ছিল না। এখন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আন্দোলনের নামে স্টান্টবাজি করা হচ্ছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।”

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে এবং এটি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category