• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিন

অনলাইন ডেস্ক / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সৌদি সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে সৌদি আরব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

মাহদী আমিন জানান, গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ানো, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও মতবিনিময় করেন তারা।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে।

সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category