• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপ ফাইনাল বাতিল চাইলেন পরীমণি

অনলাইন ডেস্ক / ৬৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দলের প্রতিটি জয় যেমন উদ্‌যাপন করেছেন, তেমনি ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পরও ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফাইনালের পর মজার ছলে পরীমনি লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

তার সেই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।’

পোস্টটির সঙ্গে একটি ছবিও শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।” মূলত সেই খবরকে ঘিরেই হাস্যরসাত্মক ভঙ্গিতে এমন মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপের পুরো আসরেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা বিভিন্ন সময় প্রকাশ করেন পরীমনি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া পরীমনির একটি পোস্টও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি দ্রুত ভাইরাল হয়। কয়েক লাখ প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য ও শেয়ারের মাধ্যমে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় সেই ‘বিয়ের পরিকল্পনাও’ আর বাস্তবায়ন হলো না। ফাইনাল-পরবর্তী পরীমনির নতুন পোস্টও ভক্তদের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category