• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রামে প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল ৯ আগষ্ট শুরু: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক রহমান 

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আগামী ৯ আগষ্ট রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবলের‌ উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে করণীয় নিয়ে উপস্থিত কর্মকতাদের বিস্তারিত অবগত করেন জেলা প্রসাশক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপ-পরিচালক, স্থানীয় সরকার গোলাম মাঈনুউদ্দিন হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন, মোহাং কামরুজ্জামান, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখওয়াত জামিল, সহকারী কমিশনার চট্টগ্রাম সাদমান সহিদ ও রুমানা পারভীন তানিয়া, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সচিব চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রফেসর মোঃ জহিরুল হক স্বপন, মাউশি পরিচালক চট্টগ্রাম প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, জেলা কালচারাল অফিসার, চট্টগ্রাম সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ সহ সংলিষ্ট সকল বিভাগের কর্মকতা ও প্রতিনিধিরা।

সভায় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছায় বন্দর নগরী চট্টগ্রামে আসন্ন প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম স্টেডিয়ামের উন্নয়ণ সহ বিভিন্ন করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় জানানে হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ৯ আগষ্ট রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ট্রফি উম্মোচন অনুষ্ঠান হবে বিশ্বকাপ ফুটবলের আদলে জাঁকজমকপূর্ণ আয়োজনে।

সভায় জানানো হয় স্কুল বিমুখ ছেলেমেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে খেলাধুলা সহ নানা আয়োজনে আনন্দের সাথে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ঢাকার বাইরে চট্টগ্রামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন।

চট্টগ্রাম স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্টানের মাঠ থেকে প্রধানমন্ত্রীর সাথে দেশের ৮ বিভাগের কর্মকতা ও খেলোয়াড়দের সাথে সরাসরি সংযুক্তির জন্য ৮ টি ডিসপ্লে বোড স্থাপন করার পাশাপাশি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে নতুন সাজে সজ্জিত করা হবে।

সভায় আরও জানানো হয় স্কুল ও কলেজ পর্যায়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ৯ বোর্ডের চ্যাম্পিয়ন দল খেলবে চুড়ান্ত পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category